১২:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

খরচের ভয়ে বিয়ে করছেন না সালমান খান

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:৪৬:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • 77

ঐশ্বরিয়া রাই বচ্চন থেকে ক্যাটরিনা কাইফ অনেকের সঙ্গে নাম জড়িয়েছে, কোনোটাতেই থিতু হতে পারেননি সালমান খান। ৫৯ বছর বয়সী সালমান খানের সমবয়সী সহকর্মীদের মধ্যে যেখানে কেউ কেউ সংসার করছেন কেউ আবার নাতি-নাতনি মানুষ করছেন, সেখানে দাঁড়িয়ে এখনও অবিবাহিত ভাইজান। বিয়ে না করার কারণ হিসেবে কেউ কেউ মনে করেন প্রেমের ব্যর্থতা কেউ আবার মনে করেন অভিনেতার দুই ভাইয়ের বিয়ের ব্যর্থতা।

বিয়ে কবে করছেন, এমন প্রশ্ন কম করে হলেও হাজারবার শুনেছেন বলিউড ভাইজান। তবে এখন ওই প্রশ্ন এড়িয়ে যান, আগেও পাত্তা দিতেন না। তবে একবার শুনিয়েছিলেন কারণ।

সালমান খানের বিয়ে না করার আসল কারণ কী

কিন্তু বিয়ে না করার আসল কারণ কী, তা বছরখানেক আগেই প্রকাশ্যে এনেছিলেন বলিউড ভাইজান। ২০১৮ সালের গ্লোবাল সামিটে উপস্থিত হয়ে বিয়ে নিয়ে করা প্রশ্নের উত্তরে অভিনেতা যা বলেছিলেন, তা রীতিমতো হাস্যকর।

বিয়ে প্রসঙ্গে প্রশ্ন উঠতে সালমান খান বলেন, ‘আমার কাছে এত টাকা কই? আমার বাবার যখন বিয়ে হয়েছিল, তখন মাত্র ১৮০ টাকা খরচ হয়েছিল। কিন্তু এখন বিয়ে মানেই একটি বড় অনুষ্ঠান। কোটি কোটি টাকা ব্যয় হয় এই বিয়ের জন্য। এত টাকা খরচ করার ক্ষমতা আমার নেই, শুধুমাত্র এই কারণেই আমি অবিবাহিত থেকে গেছি।’

ভাইজান মজা করে আরও বলেন, ‘আমি তো সুরজ বরজাতিয়াকে বারবার বলেছিলাম বিয়েকে এত বড় করে না দেখাতে সিনেমার মধ্যে। ম্যানে পেয়ার কিয়া, হাম সাথ সাথ হ্যায় সিনেমায় বিয়ে নিয়ে যা দেখানো হয়েছিল, তারপরেই বিয়ে মানুষের কাছে একটি বড় অনুষ্ঠানে পরিণত হয়।’

তবে ভাইজান ভক্তদের মনে আজও একটাই প্রশ্ন বর্তমান—তিনি কেন বিয়ের পিঁড়িতে বসলেন না। নানা সময় নানা সম্পর্কের জেরে বারবার ফিরে এসেছে নানা প্রসঙ্গ। কেউ কেউ দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন। একবার এক সাক্ষাৎকারে সালমান খান মজা করে জানিয়েছিলেন, রেখাকে বিয়ে করতে পারেননি বলেই তিনি আজও হয়ত অবিবাহিত।

আরও পড়ুন : নায়কের শরীর থেকে ঘামের দুর্গন্ধ, কী করেন অপু বিশ্বাস?

কেউ বলেন পারিবারিক কারণে বিয়ে হচ্ছে না সালমানের। কেউ বলছেন, প্রতারিত হয়েছেন বলেই মেয়েদের বিশ্বাস করতে পারছেন না ভাইজান। তবে কারণ হয়ত ভিন্ন কিছুও হতে পারে!

প্রসঙ্গত,ঐশ্বরিয়া রাই বচ্চন থেকে ক্যাটরিনা কাইফ, একাধিক নারীর প্রেমে পড়েছিলেন সালমান। দুর্ভাগ্যবশত কোনও সম্পর্কই বেশিদিন টেকেনি। বর্তমানে রোমানিয়ান অভিনেত্রী তথা টিভি উপস্থাপিকা ইউলিয়া ভান্তুরের সঙ্গে সম্পর্ক রয়েছে ভাইজানের, এমনটাই শোনা যাচ্ছে। তবে এই সম্পর্ক আদৌ পরিণতি পাবে কিনা, সেটা নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

খরচের ভয়ে বিয়ে করছেন না সালমান খান

সর্বশেষ আপডেট : ১১:৪৬:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫