০৯:১০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

তীব্র গরমে নাকাল মানুষ, দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:৪৯:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • 37

রাজধানী ঢাকাসহ দেশে বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি। তীব্র গরমে নাকাল মানুষজন। রোববার (১১ মে) ভোর ৬টায়ও ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বলছে, দিনের আবহাওয়ায় আজও উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। বরং গতকালের মতো আজও চড়া তাপমাত্রায় দিনভর নাকাল হতে হবে মানুষজনকে।

এদিকে রোববার (১১ মে) ঢাকা এবং আশপাশের এলাকার জন্য সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় আকাশ থাকবে পরিষ্কার এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে প্রতি ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আর দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরও পড়ুন : এবার আ.লীগের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, শনিবার (গতকাল) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় (সকাল ৬টায়) বাতাসের আর্দ্রতা রেকর্ড করা হয়েছে ৯৯ শতাংশ।

এদিন সারা দেশের পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপামাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

তীব্র গরমে নাকাল মানুষ, দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

সর্বশেষ আপডেট : ১১:৪৯:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫