১১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আ.লীগ নিষিদ্ধ নিয়ে সরকারের বিবৃতি

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:২২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
  • 73

আবারও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এতে যোগ দিয়েছে আরও কিছু ছাত্র ও জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সংগঠন। বৃহস্পতিবার রাত (৮ মে) থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে জড়ো হয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করছেন তারা। এবার সেই দাবির বিষয়ে অবস্থান জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

শুক্রবার (০৯ মে) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে অবস্থান জানায় সরকার।

আ.লীগ নিষিদ্ধ নিয়ে সরকারের বিবৃতি

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে, তা সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে। এ ব্যাপারে সরকার রাজনৈতিক দলগুলোর সাথে ইতোমধ্যে যোগাযোগ স্থাপন করেছে, তাদের সাথে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে।

এতে আরও বলা হয়, এক্ষেত্রে আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনায় রাখছে। সে পর্যন্ত সকলকে ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছে। উল্লেখ্য যে, ইতোমধ্যে সরকার জনদাবীর প্রতি সম্মান জানিয়ে প্রচলিত আইনের অধীনে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে।

আরও পড়ুন : নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ

বিবৃতিতে আরও বলা হয়, সরকারের পক্ষে থেকে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত আইনে প্রয়োজনীয় সংশোধনী আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্যাসিবাদী সরকারের সাবেক রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি আবদুল হামিদের বিদেশ গমন সম্পর্কে জনমনে ক্ষোভ বিষয়ে সরকার অবগত। এ ঘটনার সাথে জড়িত সকলের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর রয়েছে।

উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের আমলে রাষ্ট্রপতির দায়িত্ব পালনকারী আবদুল হামিদ দেশত্যাগ করার পর বৃহস্পতিবার রাত থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি জানিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। পরে ছাত্রশিবিরের নেতাকর্মীরাও তাতে যোগ দেয়।

শুক্রবার সকাল আটটার দিকে যমুনার সামনে বিক্ষোভ কর্মসূচিতে জামায়াতের নেতাকর্মীরা যোগ দেন। জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে কয়েকশ নেতাকর্মী এ বিক্ষোভে অংশ নেন।

জুমার নামাজের পর সেখানে সমাবেশও শুরু হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আ.লীগ নিষিদ্ধ নিয়ে সরকারের বিবৃতি

সর্বশেষ আপডেট : ০৩:২২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫