১০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

নিজেকে জামায়াতকর্মী পরিচয় দিলেন আ.লীগ নেতা, অতঃপর…

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:৩৩:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • 72

ময়মনসিংহের নান্দাইল থানা। পুরোনো ছবি

ময়মনসিংহের নান্দাইল পৌরসভা কৃষক লীগ নেতা আবুল কাসেম মুন্সীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় গ্রেপ্তার থেকে বাঁচতে নিজেকে জামায়াতকর্মী পরিচয় দেন। তবে তারপরও শেষরক্ষা হয়নি।

সোমবার (০৫ মে) রাতে উপজেলার চৌরাস্তা বারুইগ্রাম এলাকা থেকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়।

আবুল কাসেম মুন্সী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চন্ডিপাশার বাসিন্দা ও পৌর কৃষক লীগের সভাপতি।

নান্দাইল মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তারের পর থেকে তিনি নিজেকে জামায়াতের কর্মী হিসেবে পুলিশের কাছে পরিচয় দেন। পাঁচ মাস আগে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বলে জানান পুলিশকে।

তখন নান্দাইল উপজেলা জামায়াতের নেতাদের সঙ্গে যোগাযোগ করলে কৃষক লীগ নেতার এমন দাবি মিথ্যা বলে প্রমাণ পায় পুলিশ।

উপজেলা জামায়াতের আমির কাজী শামসুদ্দিন বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যারা অপকর্ম করেছে, তারা সেসব অপকর্ম ঢাকতে মিথ্যার আশ্রয় নিচ্ছে।

ওসি বলেন, কৃষক লীগ নেতা আবুল কাসেম নিজের পরিচয় আড়াল করার জন্য মিথ্যার আশ্রয় নেন। আজকে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

নিজেকে জামায়াতকর্মী পরিচয় দিলেন আ.লীগ নেতা, অতঃপর…

সর্বশেষ আপডেট : ১০:৩৩:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫