০৫:১০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন সমিত সোম

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:৩৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • 56

সামিত সোম, ছবি: সংগৃহীত

কানাডা প্রবাসী ফুটবলার সমিত সোম এখন থেকে বাংলাদেশের জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামতে পারবেন। ফিফার ডিসিপ্লিনারি কমিটি তাকে বাংলাদেশ দলের হয়ে খেলার জন্য আনুষ্ঠানিক অনুমতি প্রদান করেছে।

মঙ্গলবার (৬ মে) এই অনুমতি পেয়েছেন ২৭ বছর বয়সী এই ফুটবলার।

গত ২ মে কানাডার টরেন্টোতে অবস্থিত বাংলাদেশ হাই-কমিশনের কনস্যুলেট অফিসে পাসপোর্টের জন্য আবেদন করেন সমিত। মাত্র ৭২ ঘণ্টার মধ্যে তার ই-পাসপোর্ট প্রস্তুত হয়।

এর আগে ১ মে তিনি কানাডা সকার অ্যাসোসিয়েশন থেকে ছাড়পত্রও সংগ্রহ করেন। সব প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে আবেদন করা হয় এবং সেই আবেদন বিবেচনায় নিয়েই ফিফা তাকে বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র দেয়।

সমিত সোমের বাবা-মা দুজনই বাংলাদেশি। বর্তমানে তিনি কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব কালাভরি এফসি-তে খেলছেন। উল্লেখযোগ্য বিষয় হলো, সমিত এর আগে কানাডার জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচেও অংশ নিয়েছেন।

বাংলাদেশ জাতীয় দলের সামনে রয়েছে বড় চ্যালেঞ্জ এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচ। আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে সমিত সোমকে প্রথমবারের মতো বাংলাদেশের জার্সিতে মাঠে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন সমিত সোম

সর্বশেষ আপডেট : ০৯:৩৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫