টলিউড অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায়। পরিবার সামলে কাজের হাত ধরে এগিয়ে গিয়েছেন সামনের দিকে। এর মাঝেই কাজ করেছেন শাকিব খানের সঙ্গে ‘বরবাদ’ সিনেমায়। যেখানে ইধিকা পালের বড় বোনের চরিত্রে ছিলেন তিনি।
কলকাতা ও বাংলাদেশের পর এবার সোজা বলিউডে পাড়ি জমালেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে দিয়েছেন নতুন পথ চলার সুখবর।
‘রিল্যায়েন্স এন্টারটেনমেন্ট’-এর ব্যানারে আসছে হিন্দি ছবি ‘বিহান’। পরিচালনায় ধীরাজ কুমার। ছবিটি নারীশক্তির গল্প বলবে। সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ছবিতেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রিয়া।
এ বিষয়ে অভিনেত্রী বলেন, ‘১৫ বছরের চেষ্টা আর ভগবানের আশীর্বাদে আজ এই জায়গায় এসে পৌঁছেছি।’
তবে বলিউড ছাড়াও আরও একটি বাংলা ছবি করছেন তিনি! জিৎ চক্রবর্তীর ‘লটারি জিন্দাবাদ’ ছবিতে।
কৌতুকধর্মী এই ছবিতে রিয়া জবরদস্ত পুলিশ অফিসার।
ঢাকা ডেস্ক 









