১১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মহানন্দার সেতু থেকে হঠাৎ যুবকের লাফ, অতঃপর…

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:৩২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • 71

মহানন্দা নদীতে নির্মিত বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে নির্মিত বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু থেকে নদীতে লাফ দিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়েছেন এক যুবক।

তবে ওই যুবকের পরিচয় জানে না কেউ।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার (০৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ২৫-৩০ বছর বয়সী এক যুবক হঠাৎ করেই সেতুর উপর নদীতে লাফ দেন।

তারপর থেকে তাকে আর ভেসে উঠতে দেখা যায়নি।

পরে স্থানীয় ও জেলেরা নদীতে তাকে খোঁজাখুজি করে। পরে খবর পেয়ে সেখানে ফায়ার সার্ভিস উপস্থিত হয়।

আরও পড়ুন : পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ, যুবক ধরা

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হারুনুর রশিদ জানান, জেলায় ডুবুরি দল না থাকায় রাজশাহীতে খবর দেয়া হয়েছে।

সেখান থেকে ডুবুরি দল আসলে উদ্ধার অভিযান চালানো হবে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

রাজশাহী থেকে ডুবুরি দল আসলে উদ্ধার অভিযান চালানো হবে। তবে নিখোঁজ ওই যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় নিশ্চিতে কাজ করছে পুলিশ।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

মহানন্দার সেতু থেকে হঠাৎ যুবকের লাফ, অতঃপর…

সর্বশেষ আপডেট : ১০:৩২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫