০২:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

৮ জেলায় ঝড়ের পূর্বাভাস, টানা ৫ দিন বৃষ্টি

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:৩৩:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • 45

ঝড়/প্রতীকী ছবি

ঢাকাসহ দেশের ৮ জেলায় ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে।

শনিবার (৩ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানিয়েছেন, শনিবার (৩ মে) রাত ১টা পর্যন্ত ঢাকা ছাড়াও ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রামের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আগামী ৫ দিন রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

৮ জেলায় ঝড়ের পূর্বাভাস, টানা ৫ দিন বৃষ্টি

সর্বশেষ আপডেট : ০৯:৩৩:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫