পটোয়াখালির রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের কয়েক নেতাকর্মী গান ও নৈশভোজের আয়োজন করেন। এতে অতিথি হিসেবে অংশ নেন রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ মো. এমারত হোসেন।
গত ১ মে (বৃহস্পতিবার) রাত ১১টার দিকে উপজেলার দুইটি প্রেসক্লাবের সভাপতি একাত্তর টেলিভিসনের প্রতিনিধি কামরুল হাসানের প্রেসক্লাবের হল রুমে এ আয়োজন হয়। এমন একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিও ক্লিপে দেয়া গেছে, রাতের একটি অনুষ্ঠানে রাঙ্গাবালী উপজেলার ছাত্রলীগের সহ-সভাপতি কামাল মীর গান পরিবেশন করছেন। আর তাঁর পাশের আসনে বসে গিটার বাজিয়ে সুর তুলছেন রাঙ্গাবালী সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক বাঁধন তালুকদার। সেই গানের ভিডিও চিত্র মুঠোফোনে ধারন করেন বঙ্গবন্ধু ছাত্র পরিষদের উপ-দপ্তর সম্পাদক রবিন আহমেদ। এর পাশের আসনে বসা উপজেলার ছাত্রলীগের সহ-সভাপতি বনি ইয়ামিন।
ভিডিওতে আরও দেখা গেছে, রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ মো. এমারত হোসেন অতিথির আসনে বসে মনযোগ দিয়ে গান শুনছেন। আবার মাঝে মাঝে মাথা নাড়িয়ে সুরের সঙ্গে তাল মেলানোর চেষ্টা করছেন। তিনি ছাড়াও ওই অনুষ্ঠানে আরও লোকজন ছিলেন।
আরো পড়ুন: অর্ধলাখ টাকায় বিক্রি হলো একটি কাতল
জানা গেছে, রাঙ্গাবালী থানায় গত ৯ সেপ্টেম্বর একটি মামলা করেন রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের জনৈক বশির ফকির (৩৫)। ওই মামলায় ১৪৩,৪৪৮,৩২৩,৩০৭,৩৫৪,৩৭৯,৩৮০,৪২৭,৫০৬ এবং ১০৯ ধারা অর্ন্তভুক্ত করা হয়। এতে প্রধান আসামী করা হয় রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলার পরিষদ চেয়ারম্যান মো. সাইদুজ্জামান খান মামুনকে।
এছাড়াও এজাহারভুক্ত ১৬৮ জন আসামীর মধ্য ৪৫ নাম্বারে রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি কামাল মীর এবং ১৫৫ নাম্বার আসামীর তালিকায় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. বনি আমিনের নাম রয়েছে। যারা ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ঢাকা ডেস্ক 









