মুন্সীগঞ্জ জেলার গজারিয়ার আড়ালিয়া গ্রামে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি বোমা উদ্ধার করা হয়েছে। গত ২৮ এপ্রিল সকালে ওই বোমাটি উদ্ধার করা হয়। বুধবার (৩০ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বোমাটির ওজন আনুমানিক ১৫০-২০০ কেজি। এটি বাংলাদেশে উদ্ধারকৃত সবচেয়ে বড় বোমা।
তিনি জানান, মুন্সীগঞ্জের বালুয়াকান্দি ইউনিয়নে উদ্ধারকৃত দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন প্রায় ২০০ কেজি ওজনের বোমা নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট।
তিনি জানান, গত ২৮ এপ্রিল সকালে জনৈক জামাল উদ্দিনের জমিতে ভেকু দিয়ে মাটি খননের সময় ভেকু চালক একটি বোমা সদৃশ বস্তু দেখতে পান।
আরও পড়ুন : পাহাড় কাটার বলি দুই শিশু, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আরও ৩
জমির মালিক সেটি মাটি দিয়ে ঢেকে রাখেন। খবর পেয়ে গজারিয়া থানা পুলিশ এবং সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি বোমা হিসেবে শনাক্ত করে। পরে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়।
পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায়, সেটি বিশ্বযুদ্ধকালীন একটি অত্যন্ত বিপজ্জনক এরিয়েল বোমা। ওজন আনুমানিক ১৫০-২০০ কেজি।
স্থানান্তর করা সম্ভব না হওয়ায় সেখানেই বোমাটি নিষ্ক্রিয় করা হয় বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
ঢাকা ডেস্ক 









