০১:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

পালানোর সময় বিমানবন্দর থেকে আ.লীগ নেতা গ্রেপ্তার

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৭:৫৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • 54

দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পালানোর সময় বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) রাত আড়াইটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করা হয়।

আইনী প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (১ মে) দুপুরে তাকে বানারীপাড়া থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা বলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন সানার বিরুদ্ধে মামলা থাকার বিষয়টি বিমানবন্দরের ইমিগ্রেশনে জানিয়ে আগেই তথ্য দেওয়া ছিল। তাকে উপজেলার চাখারের এক বিএনপি নেতার করা চাঁদাবাজি মামলার আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়। এছাড়া তার বিরুদ্ধে রাজধানীর উত্তরা থানায় হত্যা মামলা রয়েছে।

আরও পড়ুন : ‘আর কথা হবে না তোমাদের সঙ্গে, সুমাইয়াকে দেখে রেখো’

এদিকে উপজেলা আওয়ামী লীগ নেতা মাওলাদ হোসেন সানার গ্রেপ্তারের খবরে তার ফাঁসির দাবিতে বৃহস্পতিবার দুপুরে বানারীপাড়ায় বিএনপি ও যুবদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৌর শহরে বিক্ষোভ মিছিল করেন।

মাওলাদ হোসেন সানা বানারীপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বরিশাল জেলা পরিষদের সদস্য এবং প্যানেল চেয়ারম্যান ছিলেন।

প্রসঙ্গত, অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা বানারীপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বরিশাল জেলা পরিষদের সদস্য এবং প্যানেল চেয়ারম্যান ছিলেন। তিনি আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটিরও সদস্য ছিলেন। গত বছরের ৫ জুন অনুষ্ঠিত বানারীপাড়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুকের কাছে পরাজিত হন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

পালানোর সময় বিমানবন্দর থেকে আ.লীগ নেতা গ্রেপ্তার

সর্বশেষ আপডেট : ০৭:৫৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫