০৪:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

পাহাড় কাটার বলি দুই শিশু, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আরও ৩

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:১৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • 86

চট্টগ্রামে অবৈধভাবে পাহাড় কাটা চট্টগ্রামে মহামারী আকার ধারণ করেছে। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় ফুটবল খেলার সময় পাহাড় ধসে দুটি শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৩টি শিশু আহত হয়েছে। বৃহস্পিতবার (১ মে) সকালের দিকে উপজেলার বৈরাগ এলাকার একটি পাহাড়ে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলো— বৈরাগ এলাকার আব্দুর রহিমের ছেলে রোহান (১২) এবং ইমরান হোসেনের ছেলে মিসবাহ (১৩)। আহতরা হচ্ছে—মোস্তাক মিয়ার ছেলে সিয়াম (১১) আবুল কাশেমের ছেলে সিফাত (১০)।

স্থানীয়রা জানান, সকালে বৈরাগ এলাকায় পাহাড়ের একটি মাঠে বন্ধুরা মিলে ফুটবল খেলার সময় পাহাড় ধসে বেশ-কয়েকজন আহত হয়।

সেখান থেকে তাদের উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। বাকি ৩ জনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন জানান, পাহাড়ের পাদদেশে খেলতে গিয়ে পাহাড়ের মাটি চাপা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, পাহাড়ে ধসে আহত হওয়া কয়েকটি শিশুকে হাসপাতালে নিয়ে এলে সেখান থেকে দুটি শিশু মৃত্যুবরণ করে।

‘বাকিদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়,’ বলেন তিনি।

তবে স্থানীয়রা দাবি করছেন, দিনের পর দিন অবৈধভাবে পাহাড়া কাটা চলছে। বেপরোয়া পাহাড় কাটার ফলেই হঠাৎ ধসে এ দুর্ঘটনা ঘটেছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

পাহাড় কাটার বলি দুই শিশু, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আরও ৩

সর্বশেষ আপডেট : ০৮:১৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫