০৪:০২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

এবার ভারতের বিরুদ্ধে রাস্তায় পাকিস্তানের হিন্দুরা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:৪৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • 55

ছবি: সংগৃহীত

ভারতের ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে বেলুচিস্তানের কোয়েটায় বিক্ষোভ করেছে হিন্দু সম্প্রদায়ের সদস্যরা। বুধবার (৩০ এপ্রিল) এ কর্মসূচি পালন করা হয়।

সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ তোলে ভারত। এ অভিযোগের বিরুদ্ধেই প্রতিবাদে নামে হিন্দু সম্প্রদায়। খবর দ্য ডনের।

ভারতের বিরুদ্ধে বিক্ষোভ

বেলুচিস্তান প্রাদেশিক পরিষদের পিপিপির সংখ্যালঘু সদস্য সঞ্জয় কুমারের নেতৃত্বে আয়োজিত এ বিক্ষোভে নারী-পুরুষ উভয়েই অংশ নেন। তাদের হাতে ছিল মোদি-বিরোধী এবং ভারত-বিরোধী প্ল্যাকার্ড ও ব্যানার।

বিক্ষোভকারীরা শহরের বিভিন্ন সড়ক ঘুরে কোয়েটা প্রেস ক্লাবের সামনে জড়ো হন। সেখানে তারা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওতার সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। একইসঙ্গে পেহেলগাম হামলায় পাকিস্তানের সম্পৃক্ততার অভিযোগ প্রত্যাখ্যান করেন।

সঞ্জয় কুমার বলেন, পাকিস্তানের হিন্দু সম্প্রদায় দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে একতাবদ্ধ। যদি ভারত আগ্রাসনের চেষ্টা করে, তবে পাকিস্তানের এক কোটি হিন্দু সেনাবাহিনীর পাশে দাঁড়াবে।

আরও পড়ুন : সব পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকবে চীন

বক্তব্য রাখেন আরও অনেক নারী নেত্রীও। তারা ভারতের সিন্ধু পানিচুক্তি স্থগিতের সিদ্ধান্তেরও তীব্র সমালোচনা করেন এবং আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন বলে আখ্যা দেন।

বক্তারা বলেন, ১৯৬০ সালে স্বাক্ষরিত সিন্ধু চুক্তি ভারত একতরফাভাবে বাতিল করতে পারে না। এর জন্য অন্য পক্ষগুলোর সম্মতি লাগবে।

বক্তৃতা শেষে প্রতিবাদ কর্মসূচিটি শান্তিপূর্ণভাবেই শেষ হয়।

প্রসঙ্গত, সিন্ধু পানিচুক্তি ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল, বিশ্ব ব্যাংকের তত্ত্বাবধানে। চুক্তির মাধ্যমে উভয় দেশ সিন্ধু নদের পানিবণ্টনের বিষয়ে সমঝোতায় পৌঁছেছিল। ভারতের চুক্তি স্থগিতের সিদ্ধান্তকে পাকিস্তান আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে দেখছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

এবার ভারতের বিরুদ্ধে রাস্তায় পাকিস্তানের হিন্দুরা

সর্বশেষ আপডেট : ০৮:৪৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫