১১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বন্ধুকে আটকে রেখে তার স্ত্রীকে অনৈতিক প্রস্তাব, অতঃপর… 

  • রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ১০:৫৩:০৩ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • 66

ধর্ষণের প্রতীকী ছবি

চাঁদপুরে বন্ধুকে আটকে রেখে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি এবং তার স্ত্রীকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগে হুমায়ুন কবির (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (৩০ এপ্রিল) ফরিদগঞ্জে পূর্ব আলোনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী বন্ধু শামীম হোসেনকে (২৬) উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।।

ভুক্তভোগী পরিবারের বরাতে স্থানীয় ইউপি সদস্য বোরহান উদ্দিন জানান, পূর্ব আলোনিয়া গ্রামের শামীম হোসেন ও একই এলাকার হুমায়ুন কবির ঘনিষ্ঠ বন্ধু।

বন্ধুত্বের সূত্রে শামীমের বাড়িতে যাতায়াত ছিল হুমায়ুনের। তবে গত মঙ্গলবার হুমায়ুন শামীমকে তার আলোনিয়া বাজারের ব্যবসা প্রতিষ্ঠানের নির্জন কক্ষে আটকে রাখে।

স্বামীর খোঁজে শামীমের স্ত্রী সাদিয়া দিশেহারা হয়ে খুঁজতে থাকে।

পরে ওই রাতেই হুমায়ুন তার বন্ধু শামীমের বাড়িতে গিয়ে তার স্ত্রীকে অনৈতিক প্রস্তাব দেয় এবং এই শর্তে রাজি হলে শামীমকে ফিরে পাওয়ার আশ্বাস দেয়।

সেই প্রস্তাব প্রত্যাখান করার পর ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে হুমায়ুন।

এ ঘটনায় বুধবার ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহযোগিতা চায় শামীমের স্ত্রী। পরে অভিযান চালিয়ে শামীমকে উদ্ধার করে পুলিশ।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম জানান, শামীমকে উদ্ধার ও অভিযুক্ত হুমায়ুনকে আটক করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বন্ধুকে আটকে রেখে তার স্ত্রীকে অনৈতিক প্রস্তাব, অতঃপর… 

সর্বশেষ আপডেট : ১০:৫৩:০৩ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫