ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যেই দক্ষিণ চীন সাগরেও বাজতে শুরু করেছে যুদ্ধের দামামা। সোমবার (২৮ এপ্রিল) বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনে একটি দ্বীপ দখল করেছে চীন। এ নিয়ে দুই দেশের সম্পর্কে তীব্র উত্তেজনা বিরাজ করছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ চীন সাগরে একটি ক্ষুদ্র দ্বীপ দখল করেছে চীন। এ নিয়ে আবারও উত্তেজনা বাড়ছে চীন ও ফিলিপাইনের মধ্যে।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, স্প্র্যাটলি দ্বীপপুঞ্জের সান্ডি কেতে সামুদ্রিক নিয়ন্ত্রণ ও সার্বভৌম কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে চীনা কোস্টগার্ড।
সিসিটিভির প্রকাশিত ছবিতে দেখা গেছে, দ্বীপের সৈততে চীনের জাতীয় পতাকা হাতে দাঁড়িয়ে আছেন চারজন চীনা কোস্টগার্ড কর্মকর্তা।
আরও পড়ুন : তলে তলে কী করছে ভারত, জানাল নিউ ইয়র্ক টাইমস
এ বিষয়ে ফিলিপাইন সরকার জানিয়েছে, তারা দ্বীপের ১,০০০ গজ দূরে একটি চীনা কোস্টগার্ড জাহাজ এবং সাতটি চীনা মিলিশিয়া নৌযান শনাক্ত করেছে।
এদিকে ফিলিপাইন সরকার ইতোমধ্যে সেখানে সামরিক অভিযান শুরু করেছে বলে জানা গেছে।
এ বিষয়ে সরকারির এক বিবৃতিতে বলা হয়, এই অভিযান আমাদের দেশের সার্বভৌমত্ব এবং সমুদ্র অঞ্চলের অধিকারের প্রতি ফিলিপাইন সরকারের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন।
ঢাকা ডেস্ক 









