সারা দেশে ২৪ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপ্রবাহ। আবহাওয়া বলছে, আগামী রোববারের পর থেকে কমতে থাকবে গরমের দাপট। বুধবার (২৪ এপ্রিল) সবশেষ পূর্বাভাসে এমন আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী ও খুলনা বিভাগ (রাজশাহীর ৮ ও খুলনার ১০ জেলা), মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, দিনাজপুর এবং নীলফামারী জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
আবহাওয়াবিদ ওমর ফারুক গণমাধ্যমে বলেন, ‘২৬ থেকে ২৭ তারিখ পর্যন্ত আবহাওয়া এমনই থাকতে পারে। পরে বৃষ্টি বাড়লে তাপমাত্রা কমে আসবে।’
আবহাওয়ার বুলেটিন
আবহাওয়ার বুলেটিনে বলা হয়েছে, বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন : বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
ঢাকা ডেস্ক 









