০২:০৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:৪৭:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
  • 77

‘জনতার পার্টি বাংলাদেশ’ নামে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। ঢাকাই সিনেমার একসময়ের তুমুল জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের যাত্রা শুরু হয়েছে। দলটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, মহাসচিব শওকত মাহমুদ। নতুন এ দলের স্লোগান ‘গড়বো মোরা ইনসাফের বাংলাদেশ’।

শুক্রবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নতুন এ দলের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

‘জনতার পার্টি বাংলাদেশ’-এর নেতৃত্বে যারা

দীর্ঘদিন ধরে দেশের সড়ক নিরাপত্তা নিয়ে জনমত গঠনে সক্রিয় ইলিয়াস কাঞ্চন ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ আন্দোলনের প্রতিষ্ঠাতা। ১৯৯৩ সালে স্ত্রী জাহানারা কাঞ্চন সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর থেকে তিনি এ বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলেন। বিভিন্ন সময়ে তাকে নির্বাচন করার আহ্বান জানানো হলেও এবারই প্রথম সরাসরি রাজনীতিতে প্রবেশ করছেন তিনি।

আরও পড়ুন : আ.লীগ কীভাবে রাজনীতি করবে, সেটা নির্ধারণ করবে অন্তর্বর্তী সরকার: রিজভী

দলের মহাসচিবের দায়িত্বে রয়েছেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ।

উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের পর এ পর্যন্ত দেশে প্রায় ২ ডজন নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

সর্বশেষ আপডেট : ১১:৪৭:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫