১২:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

কাশ্মীরে হামলার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৬:২১:০০ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • 58

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। বুধবার (২৩ এপ্রিল) কাশ্মীরের ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পাঠানো এক বার্তায় এ কথা বলেন তিনি।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমরা এই জঘন্য ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় অবস্থান আবারও পুনর্ব্যক্ত করছি।’

মঙ্গলবার (২২ এপ্রিল) ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পাহেলগামে একটি রিসোর্টে বন্দুকধারীর গুলিতে অন্তত ২৬ জন পর্যটককে নিহত হন।

পুলিশ জানিয়েছে, এই ঘটনাটি অঞ্চলটির সংঘাত-প্রবণ ইতিহাসে এক নতুন মোড়ের আভাস দিয়েছে, যেখানে এতদিন পর্যটকরা তুলনামূলকভাবে নিরাপদ ছিলেন।

আরো পড়ুন: অভিনেত্রী শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘কাশ্মীরের পাহেলগামে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলায় প্রাণহানির ঘটনায় প্রধান উপদেষ্টা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।’

প্রসঙ্গত, বর্তমানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কাতারের রাজধানী দোহায় আর্থনা সামিটে অংশ নিচ্ছেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

কাশ্মীরে হামলার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা

সর্বশেষ আপডেট : ০৬:২১:০০ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫