১১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ফের ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:০৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • 52

আবারও রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ এপ্রিল) পৌনে বারোটার দিকে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা একপর্যায়ে ইটপাটকেল নিক্ষেপে রূপ নেয়। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেছে। তবে ঢাকা কলেজ ও সিটি কলেজ সংঘর্ষের ঘটনায় ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

ঘটনার সূত্রপাত

ঢাকা কলেজের শিক্ষার্থীরা জানান, সোমবার (২১ এপ্রিল) ধানমন্ডিতে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করে অজ্ঞাতনামা কয়েকজন যুবক। ওই যুবকদের মধ্যে একজন ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী ছিল বলে দাবি করেন তারা।

তারা বলেন, পূর্বশত্রুতার জের ধরে ঢাকা সিটি কলেজের একটি গ্রুপ এই মারধরের সঙ্গে জড়িত। ওই শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরই জের ধরে আমরা আজ এখানে এসেছি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা কলেজের শিক্ষার্থীরা দলবদ্ধভাবে সিটি কলেজের সামনে জড়ো হন। তখন সিটি কলেজের শিক্ষকরা তাদের আটকানোর চেষ্টা করেন। এ সময় দলগতভাবে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের গেটে ইট-পাটকেল মারতে থাকেন। তবে এই ঘটনায় এখনো কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

আরও পড়ুন : পারভেজ হত্যার ঘটনায় সেই দুই ছাত্রী সাময়িক বহিষ্কার

এর আগে, গত ১৫ এপ্রিল রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহন হন।

সেসময় পুলিশ সূত্রে জানা যায়, সোশ্যাল মিডিয়ায় লেখালেখিকে কেন্দ্র করে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রথমে বচসা, এরপর হাতাহাতি এবং শেষ পর্যন্ত সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় দুই পক্ষই একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে মারে। উত্তেজনাকর পরিস্থিতিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগ এবং নিউমার্কেট থানার অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ফের ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

সর্বশেষ আপডেট : ০১:০৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫