১১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

হাসপাতালে ভর্তি পরিচালক সৃজিত মুখার্জি

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:১১:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • 66

পরিচালক সৃজিত মুখার্জি। ছবি: সংগৃহীত

ওপার বাংলার দর্শকপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (১৮ এপ্রিল) মধ্যরাতে হঠাৎ অসুস্থ হলে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় তাকে।

পরিচালকের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছেন, শুক্রবার (১৮ এপ্রিল) রাতে হঠাৎই শ্বাসকষ্ট শুরু হয় সৃজিতের। সেই সঙ্গে বুকে হালকা ব্যথাও অনুভব করছিলেন পরিচালক। এরপর রাত সাড়ে ১২টার দিকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে রাতেই বেশ কিছু টেস্ট করানো হয়।

আজ শনিবার (১৯ এপ্রিল) টেস্টের রিপোর্ট পাওয়ার কথা রয়েছে। তা দেখে চিকিৎসকেরা সিদ্ধান্ত নেবেন কতদিন পরিচালককে হাসপাতালে থাকতে হবে।

তবে হাসপাতাল সূত্র জানিয়েছে, সৃজিতের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।

প্রসঙ্গত, সৃজিতের শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কিলবিল সোসাইটি’। বর্তমানে তাকে যে হাসপাতালে ভর্তি করা হয়েছে সেখানে শুটিং করা হয়েছিল ছবিটির। শনি-রোববার হাসপাতালটি পরিদর্শন করতে যাওয়ার কথা ছিল। কিন্তু যেতে হলো রোগী হয়ে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

হাসপাতালে ভর্তি পরিচালক সৃজিত মুখার্জি

সর্বশেষ আপডেট : ০২:১১:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫