মঙ্গোলিয়া হঠাৎই টিকবাহিত রোগে আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়েছে। শুধু চলতি বছরই এই সংখ্যা ইতোমধ্যে ৪৪ ছাড়িয়ে গেছে।
দেশটির ন্যাশনাল সেন্টার ফর কমিউনিকেবল ডিজিজেস (এনসিসিডি) উলানবাটোর থেকে এএফপি এ খবর জানায়।
এনসিসিডি এক বিবৃতিতে জানিয়েছে, ‘বর্তমানে, আক্রান্তদের মধ্যে পাঁচজনকে দেশের জাতীয় সংক্রামক রোগ কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
বসন্তকালে মঙ্গোলিয়ায় টিকবাহিত রোগের প্রকোপ বৃদ্ধি পায়।
টিকবাহিত এনসেফালাইটিস ভাইরাস (টিবিইভি) একটি জুনোটিক এজেন্ট।
এটি প্রাকৃতিকভাবে প্রাণী ও মানুষের মধ্যে সংক্রামক রোগবাহী যেকোনো ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, পরজীবী, অথবা অন্যান্য জৈবিক সত্তা।
আরও পড়ুন : বাংলাদেশের সঙ্গে বাণিজ্যযুদ্ধে জড়াতে চায় না ভারত
এটি যা মানুষের মধ্যে গুরুতর এনসেফালাইটিস বা মস্তিষ্কের প্রদাহজনিত রোগ সৃষ্টি করে। সংক্রমিত টিকের কামড়ের মাধ্যমে এসব রোগ ছড়ায়।
জ্বর, ক্লান্তি, মাথাব্যথা, বমি বমি ভাব এবং মেনিনজাইটিস, এনসেফালাইটিস মস্তিষ্কের প্রদাহ জনিত জটিলতা দেখা দেয়।
ঢাকা ডেস্ক 









