১১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বিপুল সয়াবিন তেল কিনছে সরকার

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:৫১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
  • 63

সয়াবিন তেল। ছবি: সংগৃহীত

দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ৩ কোটি ৩০ লাখ লিটার ভোজ্যতেল কেনার প্রস্তুতি নিয়েছে সরকার। এরইমধ্যে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদনও করেছে মন্ত্রিসভা।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের (এসিসিজিপি) কমিটির ১৫তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের দুটি পৃথক প্রস্তাবের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

টিসিবি স্থানীয় ওপেন টেন্ডার পদ্ধতিতে ঢাকার তামিম এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং যশোরের মজুমদার ব্রান অয়েল মিলস লিমিটেড থেকে ১ কোটি ১০ লাখ লিটার পরিশোধিত রাইস ব্রান তেল কিনবে।

এই তেলের মোট মূল্য প্রায় ১৭৭ কোটি ১০ লাখ টাকা। প্রতি লিটারের দাম পড়বে ১৬১ টাকা।

এছাড়া, টিসিবি স্থানীয় ওপেন টেন্ডার পদ্ধতিতে ঢাকার সোনারগাঁ সিডস ক্রাশিং মিলস লিমিটেড থেকে ২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে।

এই তেলের মূল্য প্রায় ৩৬৪ কোটি ৮৭ লাখ টাকা। সে হিসেবে প্রতি লিটারের দাম পড়বে ১৬৫ দশমিক ৮৫ টাকা।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বিপুল সয়াবিন তেল কিনছে সরকার

সর্বশেষ আপডেট : ১১:৫১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫