০৫:০৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল সড়ক

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:৩০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • 40

২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত থেকে কুড়িল-বসুন্ধরামুখী সড়ক। এ সময় বিকল্প পথ ব্যবহার করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এমআরটি লাইন-১ নির্মাণ প্রকল্পের আওতায় ইউটিলিটি স্থানান্তর কাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানান ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-১) প্রকল্প পরিচালক মো. আবুল কাসেম ভূঞা।

আরও পড়ুন : বাংলাদেশের সঙ্গে বাণিজ্যযুদ্ধে জড়াতে চায় না ভারত

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এমআরটি লাইন-১ এর ইউটিলিটি স্থানান্তর কাজের জন্য ১৭ এপ্রিল সন্ধ্যা ৭টা থেকে ১৮ এপ্রিল রাত ১২টা পর্যন্ত (মোট ২৯ ঘণ্টা) খিলক্ষেত থেকে কুড়িল ও বসুন্ধরা অভিমুখী যান চলাচল বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যানজট ও জনদুর্ভোগ এড়াতে কর্তৃপক্ষ বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে। বিকল্প হিসেবে রেডিসন হোটেলের সামনে ইউটার্ন নিয়ে কুড়িল ফ্লাইওভার ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও অন্যান্য বিকল্প সড়ক ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল সড়ক

সর্বশেষ আপডেট : ০৮:৩০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫