রিয়াল মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছে লা লিগায়। আলাভেসের বিপক্ষে লা লিগার ম্যাচে সরাসরি লাল কার্ড দেখার কারণে তাকে এই শাস্তি পেতে হলো। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি মঙ্গলবার (১৫ এপ্রিল) এই সিদ্ধান্ত জানিয়েছে।
রোববার (১৩ এপ্রিল) আলাভেসের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ১-০ গোলে জয়ের ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড় আন্তোনিও ব্লাঙ্কোকে মারাত্মক ট্যাকল করেন এমবাপ্পে। এই ঘটনার জেরেই রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখান।
স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি জানিয়েছে,এমবাপ্পের ফাউলটি খেলার অংশ হিসেবেই ঘটেছে এটিকে হিংসাত্মক আচরণ হিসেবে গণ্য করা হয়নি। যদি হিংসাত্মক আচরণের অভিযোগ প্রমাণিত হতো তবে নিষেধাজ্ঞার মেয়াদ আরও দীর্ঘ হতে পারতো।
এই এক ম্যাচের নিষেধাজ্ঞার ফলে লা লিগায় রোববার (২০ এপ্রিল) অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে পারবেন না এমবাপ্পে। বর্তমানে লা লিগায় ৩১ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। সমসংখ্যক ম্যাচ খেলে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৭০।
আরও পড়ুন : আমি নির্বাচন করলে মাগুরা-১ আসনে কেউ জিততে পারবে না: সাকিব
গত রোববার (১৩ এপ্রিল) আলাভেসের বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচটিকে লাল কার্ড পেয়েছিলেন এমবাপ্পে। ম্যাচের ৩৮তম মিনিটে আলাভেসের মিডফিল্ডার আন্তোনিও ব্লাঙ্কোকে ট্যাকল করতে গিয়ে বুট দিয়ে সরাসরি পায়ে আঘাত করে বসেন এমবাপ্পে। রেফারি প্রথমে হলুদ কার্ড দেখালেও পরে ভিআর চেক করে লাল কার্ড দেন।
ফাউল করে লাল কার্ড
ফাউলের ধরন দেখে ধারণা করা হয়েছিল, দুই থেকে তিন ম্যাচের নিষেধাজ্ঞায় পড়তে পারেন এমবাপ্পে। তাতে এল ক্লাসিকো থেকে ফরাসি তারকার ছিটকে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছিল। আগামী ২০ এপ্রিল কোপা দেল রে’র ফাইনালে বার্সোলোনার মুখোমুখি হবে রিয়াল।
তবে স্বস্তির খবর, রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি এমবাপ্পেকে লাল কার্ডের সর্বনিম্ন শাস্তি-ই দিয়েছে। ওই ঘটনার পর এমবাপ্পে ব্লাঙ্কো এবং রিয়াল মাদ্রিদ সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন।
এদিকে একই ম্যাচে ভিনিসিউস জুনিয়রকে ফাউল করে লাল কার্ড দেখা আলাভেসের ডিফেন্ডার মানু সাঞ্জেসও এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন।
রিপোর্টার 









