০৩:১৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

শাস্তি বাড়ল তাওহিদ হৃদয়ের

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৬:৫৩:০২ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
  • 64

তাওহিদ হৃদয়। ছবি: সংগৃহীত

আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে ইতোমধ্যে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হন মোহামেডানের অধিনায়ক তাওহিদ হৃদয়। এর ২৪ ঘণ্টা পর শাস্তির মেয়াদ আরও বাড়ল হৃদয়ের। ১ ম্যাচ থেকে বেড়ে তার নিষেধাজ্ঞা দাঁড়িয়েছে ৪ ম্যাচে।

আবাহনীর বিপক্ষে আম্পায়ারের সঙ্গে তর্ক করায় প্রাথমিকভাবে ৪ ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন হৃদয়। তবে ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সামনে আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়ে অশোভন ভাষা ব্যবহারের জন্য আরও ৪ ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে তাকে। তাই নিষেধাজ্ঞা হয়ে যাচ্ছে চার ম্যাচের।

আবাহনীর বিপক্ষে অনফিল্ড আম্পায়ার তানভীর আহমেদ, এবাদত হোসেনের একটি আবেদন নাকচ করলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন হৃদয়। এক পর্যায়ে লেগ আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গেও তর্কে জড়িয়ে পড়েন তিনি।

বিষয়টি সেখানেই থামেনি। ম্যাচ শেষে সংবাদমাধ্যমে হৃদয় হুমকি দেন, ‘‘ঘটনা যদি অন্যদিকে যায়, আমি মুখ খুলব ইনশা আল্লাহ।’’ হৃদয় আরও বলেছিলেন, ‘‘তিনি আন্তর্জাতিক আম্পায়ার, আমরাও আন্তর্জাতিক ক্রিকেটার।’’

আইসিসির আচরণবিধি অনুযায়ী, ম্যাচ-পরবর্তী এমন মন্তব্য লেভেল ২-এর ২.৮ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। ৩৬ ঘণ্টার মধ্যে রেফারির দ্বিতীয় দফা রিপোর্ট দেওয়ার সুযোগ রয়েছে। সে নিয়ম মেনেই ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ তার দ্বিতীয় প্রতিবেদনে আরও ৪ ডিমেরিট পয়েন্ট দেন হৃদয়কে।

সব মিলিয়ে হৃদয়ের ডিমেরিট সংখ্যা ৮, তাই নিয়ম অনুযায়ী চার ম্যাচ নিষিদ্ধ থাকবেন হৃদয়।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

শাস্তি বাড়ল তাওহিদ হৃদয়ের

সর্বশেষ আপডেট : ০৬:৫৩:০২ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫