০২:০১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

দুঃসংবাদ পেল লিটন, ছিটকে গেলেন পিএসএল থেকে

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:৪১:১৮ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • 42

লিটন দাস। ছবি: সংগৃহীত

প্রথমবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে মুখিয়ে ছিলেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। সে কারণে আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের দলেও ছিলেন না তিনি। কিন্তু শুরুর আগেই শেষ হয়ে গেল লিটনের পিএসএল যাত্রা। অনুশীলন করতে গিয়ে আঙুলে চোট পান তিনি, পরে চিড় ধরা পড়ায় তিনি পিএসএল না খেলেই দেশে ফিরছেন।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন। তিনি জানান, ‘লিটনের থাম্বে আঘাত লেগেছে, দেশে ফিরে আসছে। বাকিটা আসলে বলতে পারব।’

লিটন নিজেও তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ইনজুরির কথা জানিয়েছেন। যা থেকে সেরে উঠতে ২ সপ্তাহ সময় লাগবে উল্লেখ করে তিনি লিখেছেন, ‘আশা করি সবাই ভালো আছেন। আমি পিএসএলে করাচি কিংসের হয়ে খেলার জন্য আসলেই রোমাঞ্চিত ছিলাম। কিন্তু ভিন্ন পরিকল্পনা ছিল সৃষ্টিকর্তার। অনুশীলন সেশনে আমি আঙুলে চোট পাই। পরবর্তীতে স্ক্যান রিপোর্টে জানা গেছে হেয়ারলাইন ফ্র্যাকচার রয়েছে এবং চোট সারাতে ন্যূনতম ২ সপ্তাহ লাগতে পারে।’

দ্রুত চোট থেকে সেরে ওঠার জন্য প্রার্থনা কামনা করে দেশে ফিরে আসার কথাও জানালেন এই বাংলাদেশি তারকা, ‘দুঃখজনকভাবে আমার পিএসএল মিশন শুরুর আগেই শেষ হয়ে গেছে। আমি দেশে ফিরে আসছি এবং দ্রুত চোট কাটিয়ে উঠতে আপনাদের দোয়া ও ভালোবাসা চাই। আমার দল করাচি কিংসের জন্য শুভকামনা।’

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

দুঃসংবাদ পেল লিটন, ছিটকে গেলেন পিএসএল থেকে

সর্বশেষ আপডেট : ০১:৪১:১৮ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫