০৩:২০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

চারুকলায় ফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুন

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:৩৬:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • 62

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের শোভাযাত্রা উদ্‌যাপনের জন্য বানানো ফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (১২ এপ্রিল) ভোরে এ ঘটনাটি ঘটে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। এ ঘটনায় শোভাযাত্রার প্রস্তুতিতে ব্যাঘাত ঘটালেও প্রস্তুতি কমবে না বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি বলেন, ভোরে কে বা কারা তা নিশ্চিত হওয়া যায়নি। আগুন লেগে দুটি মোটিফ পুড়ে গেছে। একটি ফ্যাসিবাদের মুখাকৃতি ও আরেকটি শান্তির পায়রা।

আরো পড়ুন: প্রস্তুত সোহরাওয়ার্দী, লাখো মানুষের ঢলের অপেক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, ভোরে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।

‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারকার প্রধান মোটিফ ছিল ‘ফ্যাসিবাদের মুখাকৃতি।’ এটির উচ্চতা ২০ ফুট। এই মোটিফে বাঁশ ও বেত দিয়ে দাঁতাল মুখের এক নারীর মুখাবয়ব বানানো হয়। মাথায় খাঁড়া চারটি শিং, হাঁ করা মুখ, বিশালাকৃতির নাক ও ভয়ার্ত দুটি চোখ। এটিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি হিসেবে ধারণা করেছিলেন অনেকে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

চারুকলায় ফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুন

সর্বশেষ আপডেট : ১০:৩৬:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫