০৪:০২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

পাগলা মসজিদের দানবাক্সে শেখ হাসিনাকে নিয়ে চিরকুট, কী লেখা ছিল?

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:১২:৩৯ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • 78

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি

পাগলা মসজিদের দানবাক্সে প্রতিবারেই টাকার সঙ্গে মনোবাসনা পূরণের আকাঙ্ক্ষার বেশ কিছু চিঠি ও চিরকুট পাওয়া গেছে। এর মধ্যে একটি চিরকুট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বেনামি ওই চিরকুটে লেখা রয়েছে ‘পাগলা চাচা শেখ হাসিনা কোথায়’।

এর আগে, আজ শনিবার (১৭ এপ্রিল) সকাল ৭টায় পাগলা মসজিদে ১১টি দানবাক্স খোলা হয়। এসময় বিপুল সংখ্যক সেনাবাহিনী, পুলিশ, এপিপিএন ও আনসার সদস্য উপস্থিত ছিলেন।

এবার দানবাক্সগুলো খুলে ২৮ বস্তা টাকা পাওয়া যায়। মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় চার শতাধিক জনের একটি দল টাকা গণনার কাজে অংশ নিয়েছেন।

আরো পড়ুন: জানা গেল পাগলা মসজিদের অ্যাকাউন্টে কত টাকা জমেছে

কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন।

পাশাপাশি দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক জেসমিন আক্তার, রূপালী ব্যাংকের এজিএম মোহাম্মদ আলী হারিসীসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান জানান, ৪ মাস ১২ দিন পর শনিবার সকালে পাগলা মসজিদের ১১টি দানবাক্স খোলা হয়েছে। পরে মসজিদের দোতালায় এনে টাকা গণনার কাজ শুরু হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

পাগলা মসজিদের দানবাক্সে শেখ হাসিনাকে নিয়ে চিরকুট, কী লেখা ছিল?

সর্বশেষ আপডেট : ১২:১২:৩৯ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫