১১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে বস্তায় মিলল নারী-শিশুর ৩ লাশ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:৫৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
  • 54

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বস্তাবন্দি অবস্থায় তিনটি লাশ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে দুজন নারী ও একজন শিশু। শুক্রবার (১১ এপ্রিল) দুপুর ১টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিম পাড়া এলাকার একটি পুকুরের পাড় থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

মৃতরা হলেন মিজমিজি এলাকার মৃত আ. ছামাদের মেয়ে লামিয়া আক্তার (২২), তার শিশু সন্তান আব্দুল্লাহ (৪), বড় বোন স্বপ্না আক্তার (৩৫)। স্বপ্না আক্তার মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ ঘটনায় লামিয়া আক্তারের স্বামী মো. ইয়াসিনকে গ্রেপ্তার করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম তিনটি লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বস্তাবন্দি অবস্থায় তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে দুই নারীর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি, এদের ছুরিকাঘাত এবং শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

স্থানীয়রা জানান, মিজমিজি এলাকার একটি পুকুরে স্থানীয়রা বস্তাবন্দি খণ্ড-বিখণ্ড মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এলাকাবাসীর বরাতে পুলিশ জানায়, লামিয়ার স্বামী ইয়াসিন একজন মাদকাসক্ত। তিনি মাদকের মামলায় কিছুদিন আগে জেলেও ছিলেন। কয়েকদিন আগে নেশার টাকার জন্য ইয়াসিন স্ত্রী লামিয়াকে মারধর করেন। এরপর এমন হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন বলে আমরা ধারণা করছি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

নারায়ণগঞ্জে বস্তায় মিলল নারী-শিশুর ৩ লাশ

সর্বশেষ আপডেট : ০৩:৫৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫