১২:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ফরিদপুরে বাস উল্টে খাদে, নিহত বেড়ে ৭

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:৫৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • 60

ছবি: সংগৃহীত

ফরিদপুরে মাদারীপুরগামী একটি বাস উল্টে সড়কের পাশের খাদে পড়ে সাতজন নিহত হয়েছেন। এছাড়া দুর্ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের জোবায়দা করিম জুট মিলের কাছে ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ফরিদপুর থেকে মাদারীপুরগামী একটি যাত্রীবাহী বাস বাখুন্ডা জোবায়দা করিম জুটমিলের পাশে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ৭ জন নিহত ছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

আরো পড়ুন: প্লাস্টিক দূষণ রোধে দক্ষিণ এশীয় ঐক্যের ডাক বাংলাদেশের

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আতিয়ার রহমান জানান, বাস দুর্ঘটনায় আহতদের হাসপাতালে আনা হলে সাতজকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। নিহতদের নাম ঠিকানা এখনও পাওয়া যায়নি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ফরিদপুরে বাস উল্টে খাদে, নিহত বেড়ে ৭

সর্বশেষ আপডেট : ১২:৫৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫