১১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বিয়ে করলেন অভিনয়শিল্পী জামিল ও মুনমুন

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:২২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • 58

ছবি: সংগৃহীত

দীর্ঘদিন চুপিসারে চুটিয়ে প্রেম করার পর অবশেষে বিয়ে করেছেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনয়শিল্পী জামিল হোসেন ও মুনমুন আহমেদ মুন। রোববার (৬ এপ্রিল) রাতে দুই পরিবারের উপস্থিতি উত্তরায় তাদের বিয়ে হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, জামিল-মুনমুন একসঙ্গে বেশকিছু নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন। একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের পরিচয়। সেই পরিচয় প্রেমে গড়ায়। অতঃপর তাদের চার হাত এক হয়েছে।

বিয়ে প্রসঙ্গে অভিনয়শিল্পী জামিল হোসেন বলেন, দুই পরিবারের উপস্থিতি আমরা বিয়ে করেছি। একসঙ্গে কাজ করতে গিয়ে আমাদের চেনাজানা। এরপর কখন যে একে অপরের প্রেমে পড়েছি আমরা নিজেরাও জানি না। সেই প্রেম বিয়ে গড়িয়েছে। আমাদের নতুন জীবনের জন্য সবাই দোয়া করবেন।

প্রসঙ্গত, দেশের নাট্যাঙ্গনে জামিল একটি জনপ্রিয় মুখ। এরই মধ্যে তিনি অভিনয় করেছেন অসংখ্য নাটকে। অভিনয়ে তার অভিষেক ঘটে ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৬’- এ অংশগ্রহণের মাধ্যমে। এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগী ছিলেন তিনি।

অন্যদিকে, বিজ্ঞাপনে মডেল হয়ে পরিচিতি পেয়েছেন মুন। এরপর নাম লেখান টিভি নাটকে। অল্প দিনেই টেলিভিশন নাটকে সাবলীল অভিনয় দিয়ে নিজেকে চিনিয়েছেন তিনি। জায়গা করে নিয়েছেন দর্শক হৃদয়ে। ‘কাগজ’ নামের একটি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বিয়ে করলেন অভিনয়শিল্পী জামিল ও মুনমুন

সর্বশেষ আপডেট : ১১:২২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫