অর্জুন কাপুরের সঙ্গে মোটামুটি ঘোষণা দিয়েই সম্পর্ক ভাঙ্গেন বলিউডের আইটেম কুইন মালাইকা অরোরা। তিনি যে এখন একাই থাকছেন, সেই কথাই জানত সবাই। তবে এর মধ্যেই, নতুন মানুষের সঙ্গে নাম জড়িয়েছেন বলিউড ভাইজান খ্যাত সালমান খানের সাবেক ভাবি।
এবার মালাইকা অরোরার সঙ্গে শোবিজ অঙ্গনে ক্রিকেটার কুমার সঙ্গকারার ডেটিংয়ের গুঞ্জন বেশ জোড়েশোরেই চাওর হয়েছে। সম্প্রতি, শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটারের সঙ্গে মালাইকাকে দেখা গিয়েছে, আর সেই থেকে এই ক্রিকেট তারকা ও বলি সুন্দরী খবরের শিরোনামে। মালাইকাকে কুমার সাঙ্গাকারার সঙ্গে আইপিএল ম্যাচ উপভোগ করতে দেখা যাওয়ার পরই এই গুঞ্জন ছড়িয়ে পড়ে।
তারমধ্যেই সম্প্রতি আবারও সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন তিনি। মালাইকা ফেসবুক পোস্টে ‘শক্তিশালী আগামীকাল’ লিখে একটি অনুপ্রেরণামূলক বার্তা শেয়ার করেছেন।
অনুরাগীরাও সোশ্যাল মিডিয়ায় মালাইকাকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, তবে কি এবার কুমার সাঙ্গাকারার সঙ্গেই সম্পর্কে জড়িয়েছেন মালাইকা? শক্তিশালী ভবিষ্যতের দিকে ইঙ্গিত করেই কি এ পোস্ট দিলেন তিনি।
এর মধ্যেই, ছাইয়া ছাইয়া অভিনেত্রী নিজের যোগব্যায়ামের একটি ভিডিও পোস্ট করে ক্যাপশন দিয়েছেন, আজকের ব্যথা, আগামীকালের জন্য আরও কঠিন হয়ে ওঠা, ফিটনেস মোটিভেশন। অ্যাবস এবং কোর ওয়ার্কআউট’। ভিডিওটিতে, মালাইকা অরোরাকে একটি মাদুরের উপর বিভিন্ন যোগব্যায়াম করতে দেখা গেছে। তিনি প্রায়শই তার শরীরচর্চার ভিডিও পোস্ট করে থাকেন যা অনুরাগীদের নজর কাড়ে।
চলতি বছরের আইপিএলে সাঙ্গাকারা রাজস্থান রয়্যালসের প্রধান কোচ হিসাবে দায়িত্ব পালন করছেন। ম্যাচ চলাকালীন তার দলকে সমর্থন করতে দেখা গেছে মালাইকাকে। উল্লেখযোগ্য বিষয় হল, মালাইকাও রাজস্থান রয়্যালসের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন, যা তাদের সম্পর্কের জল্পনাকে আরও উস্কে দিয়েছে।
প্রসঙ্গত, মালাইকা অরোরার প্রেম ও সম্পর্ক সবসময়েই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে। মালাইকা অরোরা মানিয়ে নেওয়ার সমস্যার কথা উল্লেখ করে ২০১৭ সালে বিবাহবিচ্ছেদ করেছিলেন। আরবাজ খানের সঙ্গে ১৯ বছরের সম্পর্ক ছিল তার। এই দম্পতির আরহান খান নামে একটি ছেলে রয়েছে।
কুমার সাঙ্গাকারার সঙ্গে নাম জড়ানোর আগে তিনি অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে ছিলেন। কিন্তু ২০২৪ সালে তারা আলাদা হয়ে যান। অভিনেতা তার সিনেমা “সিংহম এগেইন”-এর প্রচারের সময় প্রথম প্রকাশ করেছিলেন তার ও মালাইকার বিচ্ছেদের কথা। তিনি বলেছিলেন, ‘আরাম করুন। আমি এখন সিঙ্গল।’
মালাইকা এবং অর্জুন বেশ কয়েক বছর ধরে সম্পর্কে ছিলেন। ২০১৮ সালে তারা ডেট করা শুরু করেছিলেন। তাদের বিচ্ছেদ সত্ত্বেও অর্জুন মালাইকার দুঃসময়ে তার পাশে ছিলেন। আর এখন মালাইকার সঙ্গে নতুন করে জড়িয়ে গিয়েছে কুমার সাঙ্গাকারার নাম, যা ফের একবার অভিনেত্রীর ব্যক্তিগত জীবনকে শিরোনামে নিয়ে এসেছে।
ঢাকা ডেস্ক 









