০৪:১০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

রাশিয়া ও ক্রোয়েশিয়া সফরে গেলেন সেনা প্রধান

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:৩৫:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • 36

সরকারী সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রাশিয়া সফর শেষে তিনি আগামী ১০ এপ্রিল ক্রোয়েশিয়া যাবেন।

রোববার (৬ এপ্রিল) আইএসপিআর সূত্রে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, সফরকালে সেনা প্রধান রাশিয়া ও ক্রোয়েশিয়ার সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন।

এছাড়া সেনাপ্রধান কয়েকটি সামরিক স্থাপনা এবং সমরাস্ত্র কারখানা পরিদর্শন করবেন।

সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ১২ এপ্রিল দেশে প্রত্যাবর্তন করবেন বলে আশা করা হচ্ছে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

রাশিয়া ও ক্রোয়েশিয়া সফরে গেলেন সেনা প্রধান

সর্বশেষ আপডেট : ১১:৩৫:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫