০১:৩১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৫:০৪:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • 41

টানা ৯ দিনের ঈদ ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। সরকারি অফিসগুলো আগামীকাল রোববার (৬ এপ্রিল) থেকে শুরু হলেও অধিকাংশ বেসরকারি অফিসের ছুটি শেষ হয়ে গেছে। তাই জীবন-জীবিকার তাগিদে ব্যস্ত নগরীতে ফিরতে শুরু করেছেন তারা।

শনিবার (৫ এপ্রিল) সদরঘাট লঞ্চ টার্মিনালে গেলে দেখা গেছে, দেশের দক্ষিণাঞ্চল থেকে অনেকেই কর্মের তাগিদে আরামদায়ক নৌপথে ফিরে আসছেন। ভোর থেকেই যাত্রী বোঝাই লঞ্চ ভিড়তে শুরু করেছে। সবগুলো লঞ্চেই কিছুটা যাত্রীর চাপ দেখা গেছে।

এদিকে সকাল থেকেই বিভিন্ন জেলার বাস টার্মিনাল ও রেল স্টেশনে ভিড় করছেন মানুষ। টার্মিনালে একের পর এক প্রবেশ করছে দূরপাল্লার বাস, সেখান থেকে নামছেন অনেক যাত্রী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়াবে বলে ধারণা করা হচ্ছে। এবারের ঈদের যাত্রা তুলনামূলক স্বাচ্ছন্দ্যপূর্ণ হওয়ায় ভোগান্তি ছাড়াই যাতায়াত করতে পেরেছেন ঘরমুখো মানুষরা।

তবে, কোথাও কোথাও অভিযোগ রয়েছে বাড়তি ভাড়া আদায়ের। যদিও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নিয়মিত অভিযান চালাচ্ছে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে, দৌলতদিয়া ঘাটেও রয়েছে ঢাকা ফেরা মানুষের চাপ। তবে নেই কোন ভোগান্তি।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ

সর্বশেষ আপডেট : ০৫:০৪:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫