০২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সংস্কারের কথা বলে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র মানব না: রিজভী

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:২৭:১০ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • 63

ছবি : সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সংস্কারের কথা বলে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র মানা হবে না।

বুধবার (৯ জুলাই) দুপুরে রাঙ্গামাটির কাউখালীর মগাছড়িতে জাতীয় মহিলা ফুটবল দলের খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়িতে তার অসুস্থ মায়ের খোঁজ নিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবীর রিজভী বলেন, নানা সংস্কারের কথা বলে নির্বাচন পেছানোর যে ষড়যন্ত্র, সেটা করতে দেওয়া হবে না।

এ দেশের খেটে-খাওয়া মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্ধারণ করবে এ দেশে কারা ক্ষমতায় আসবে, কে এমপি হবে, কে মন্ত্রী হবে।

রিজভি আরও বলেন, শেখ হাসিনার মতো নানান যুক্তি খাড়া করে জনগণের অধিকারকে কেড়ে রাখতে দেওয়া হবে না।

আরও পড়ুন : গণহত্যার দায়ে আ.লীগের বিচার হওয়া উচিত: মির্জা ফখরুল

তিনি বলেন, মানুষের ভোটের অধিকার হরণ করে হাসিনা দিনের ভোট রাতে করেছে। ভোটকেন্দ্রে ভোটার যেতে পারেনি।

ভোটারের পরিবর্তে ভোটকেন্দ্রে কুকুর-বিড়াল ঘোরাফেরা করেছে। সেদিন শেষ হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সংস্কারের কথা বলে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র মানব না: রিজভী

সর্বশেষ আপডেট : ০৮:২৭:১০ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫