১১:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বন্যা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা নিয়ে যা জানাল কুমিল্লা বোর্ড

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:৪৩:০৪ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • 139

ছবি : সংগৃহীত

টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পানির ঢলে কুমিল্লা, নোয়াখালী ও ফেনীর বিভিন্ন এলাকায় পানি বেড়েই চলছে।

এতে সব এলাকায় আগামীকাল বুধবার (১০ জুলাই) অনুষ্ঠিতব্য উচ্চমাধ্যমিক (এইচএসসি)পরীক্ষাকে ঘিরে কিছুটা উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তবে এখন পর্যন্ত পরীক্ষা স্থগিত কিংবা পেছানোর কোনো সিদ্ধান্ত নেয়নি কুমিল্লা শিক্ষা বোর্ড।

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরীন বুধবার (৯ জুলাই) দুপুরে এসব তথ্য জানিয়েছেন ।

পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, বর্তমান পরিস্থিতি আমরা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি। নোয়াখালী, পরশুরাম, ফেনী ও আশপাশের জেলার শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

এখন পর্যন্ত যেসব তথ্য পাওয়া গেছে, তাতে পরীক্ষার কেন্দ্রগুলোতে সরাসরি কোনো বড় ধরনের সমস্যা তৈরি হয়নি।

আরও পড়ুন : ঢাকাসহ চার বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

তিনি আরও বলেন, দুপুরের পর থেকে যদি বৃষ্টি না বাড়ে, তাহলে জমে থাকা পানি দ্রুত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে বিকল্প কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন নাও হতে পারে।

তবে পরিস্থিতি অনুকূলে না এলে প্রয়োজনে সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে আমরা সন্ধ্যা নাগাদ সিদ্ধান্ত নিতে পারব।

প্রফেসর রুনা নাছরীন আশাবাদ ব্যক্ত করে বলেন, পরীক্ষার্থীদের যেন ভোগান্তি পোহাতে না হয়, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

শিক্ষার্থীদের নিরাপদে কেন্দ্রে পৌঁছানো ও নির্বিঘ্নে পরীক্ষা দেওয়ার বিষয়টিই আমারা সর্বোচ্চ অগ্রাধিকার দিব।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বন্যা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা নিয়ে যা জানাল কুমিল্লা বোর্ড

সর্বশেষ আপডেট : ১২:৪৩:০৪ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫