১২:০৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

করোনায় ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৮

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:২৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • 71

দেশে করোনা ভাইরাসে সংক্রমণ আবারও কিছুটা ঊর্ধ্বমুখী হয়েছে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে, আর নতুন করে শনাক্ত হয়েছেন ৮ জন।

মঙ্গলবার (৮ জুলাই) স্বাস্থ্য সেবা বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সময়ে মোট ২৩৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সেই হিসেবে শনাক্তের হার ২ দশমিক ৫১ শতাংশ।

আরও পড়ুন : জুলাই যোদ্ধাদের জন্য বিশেষ তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে করোনায় মোট ২৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন শনাক্ত রোগীর সংখ্যা ৬৫১ জন।

সবশেষ হিসাব অনুযায়ী, দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ১৯৬ জনে। মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৫২৪ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণের হার তুলনামূলকভাবে কম হলেও উদাসীন না হয়ে যথাযথ সতর্কতা ও স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি।

স্বাস্থ্য অধিদপ্তর ইতোমধ্যে হাসপাতালগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি রাখার নির্দেশ দিয়েছে এবং জনসাধারণকে ভিড় এড়িয়ে চলা, মাস্ক পরিধান ও হালকা উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা গ্রহণের পরামর্শ দিয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ প্রায় থেমে এলেও নতুন ভ্যারিয়েন্ট ও হঠাৎ সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

করোনায় ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৮

সর্বশেষ আপডেট : ০৯:২৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫