০৪:১০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

গাজায় বোমা বিস্ফোরণে ৫ ইসরায়েলি সেনা নিহত

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:৩৩:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • 98

ছবি : সংগৃহীত

গাজায় বোমা বিস্ফোরণে ৫ ইসরায়েলি সৈন্য নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। দ্য টাইমস অব ইসরায়েল এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, সোমবার (৭ জুলাই) রাতে উত্তর গাজার বেইত হানুনে রাস্তার ধারে বোমা হামলায় ৫ ইসরায়েলি সৈন্য নিহত এবং ১৪ জন আহত হয়েছেন।

নিহত দুই সৈন্যের নাম প্রকাশ করা হয়েছে।  তারা  হলেন—স্টাফ সার্জেন্ট মেয়ার শিমোন আমার (২০) ও সার্জেন্ট মোশে নিসিম ফ্রেচ (২০) দুজনই জেরুজালেমের বাসিন্দা।

বাকিদের নাম পরে জানানো হবে।

তারা দুজনই কফির ব্রিগেডের নেতজাহ ইয়েহুদা ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। অন্য সৈন্যদের নাম পরে প্রকাশ করবে আইডিএফ।

আইডিএফ জানায়, সোমবার রাত ১০টার কিছু পরে বেইত হানুনে স্থল অভিযানের সময় পদাতিক সৈন্যরা রাস্তার পাশে পুঁতে রাখা একটি বোমার আঘাতে আহত হন। সৈন্যরা হেঁটে অভিযান করছিলেন, কোনো গাড়িতে ছিলেন না।

আরও পড়ুন : প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে দেওয়া চিঠিতে যা লিখলেন ট্রাম্প

হতাহতদের উদ্ধারের চেষ্টার সময় এলাকায় গোলাগুলির ঘটনাও ঘটে।

সামরিক বাহিনী জানিয়েছে, সৈন্যদের অভিযানের আগে এলাকাটিতে বিমান হামলা চালানো হয়। কিন্তু তারপরও পাল্টা হামলার শিকার হতে হলো।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

গাজায় বোমা বিস্ফোরণে ৫ ইসরায়েলি সেনা নিহত

সর্বশেষ আপডেট : ১১:৩৩:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫