সিরাজগঞ্জের হাটিকুমরুলে অসুস্থ বাবাকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) সকাল সাড়ে ৬টায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে চড়িয়া মধ্যপাড়া এলাকায় নুর জাহান হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ।
স্থানীয় বাসিন্দারা জানান, পুরান বেড়া থেকে ব্যাটারিচালিত রিকশায় অসুস্থ বাবাকে নিয়ে দুই ছেলে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন।
পথে নুর জাহান হোটেলের সামনে পৌঁছলে মহাসড়কে খানাখন্দ থাকায় রিকশাটি মহাসড়কের মাঝামাঝি চলে যায়।
এ সময় বনপাড়াগামী একটি ট্রাক রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুল মান্নান খান্দকার ও তার ছোট ছেলে জুয়েল খন্দকার মারা যায়।
আহত হন বড় ছেলে রাসেল খন্দকার। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
আরও পড়ুন : প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে দেওয়া চিঠিতে যা লিখলেন ট্রাম্প
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকচাপায় বাবা ও ছেলে মারা গেছেন।
ওসি আরও বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা ডেস্ক 









