১২:৫১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৭৬ হাজার ৭৬৮ হাজি

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:৫৭:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • 53

ছবি : সংগৃহীত

সৌদি আরব থেকে হজ পালন শেষে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৭৬ হাজার ৭৬৮ জন। মঙ্গলবার (৮ জুলাই) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৮৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৬৫ হাজার ৯৯৩ জন।

এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, এখন পর্যন্ত ২০০টি ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ৩৪ হাজার ৮ জন, সৌদি এয়ারলাইনসে ২৬ হাজার ৬৮৩, ফ্লাইনাস এয়ারলাইনসে ১০ হাজার ৩৮৮ জন ও অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে দেশে ফিরেছেন ৫ হাজার ৬৮৯ জন।

আরও পড়ুন : আজকের নামাজের সময়সূচি

এদিকে হজ পালন করতে গিয়ে এ বছর এখন পর্যন্ত ৪৪ বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে ৩৩ জন পুরুষ এবং ১১ জন নারী।

প্রসঙ্গত, গত ২৮ এপ্রিল হজযাত্রীদের বহনকারী প্রথম বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যায়।

হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয় গত ১০ জুন। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ১০ জুলাই।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৭৬ হাজার ৭৬৮ হাজি

সর্বশেষ আপডেট : ০৯:৫৭:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫