১১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৩, হাসপাতালে ভর্তি ৪৯২

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৭:১৯:৪২ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • 244

দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩ জন। একই সময়ে নতুন করে ৪৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু দাঁড়াল ৪৮ জনে।

সোমবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা নিম্নরূপ—বরিশাল বিভাগে: ১৫৪ জন, চট্টগ্রাম বিভাগে: ৫১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে): ৬৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি): ৩৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি): ৫৩ জন, খুলনা বিভাগে: ৫৪ জন, ময়মনসিংহ বিভাগে: ১০ জন, রাজশাহী বিভাগে: ৬১ জন, রংপুর বিভাগে: ৩ জন, সিলেট বিভাগে: ১ জন

আরও পড়ুন : সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৭৩৪৯৩ হাজি

বছরের জানুয়ারি থেকে ৭ জুলাই পর্যন্ত মোট ১২ হাজার ৭৬৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১১ হাজার ৪০৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

প্রসঙ্গত, ২০২৪ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ লাখ ১ হাজার ২১৪ জন, এবং মারা যান ৫৭৫ জন। আর ২০২৩ সালে পরিস্থিতি ছিল আরও ভয়াবহ—হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন, মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ৭০৫ জন।

চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, জলাবদ্ধতা ও মশার বংশবৃদ্ধির অনুকূল পরিবেশ তৈরি হওয়ায় ডেঙ্গু পরিস্থিতি আবারও জটিল হয়ে উঠতে পারে। তারা ব্যক্তিগত সতর্কতা, বাসা-বাড়িতে জমে থাকা পানি অপসারণ, এবং সময়মতো চিকিৎসা গ্রহণের পরামর্শ দিচ্ছেন।

সরকারি পর্যায়েও মশক নিধন কার্যক্রম জোরদার এবং সতর্কতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৩, হাসপাতালে ভর্তি ৪৯২

সর্বশেষ আপডেট : ০৭:১৯:৪২ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫