১২:০৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

টাঙ্গাইলের বাস-সিএনজি সংঘর্ষে ৩ জন নিহত

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৪:৪৬:২৬ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • 79

ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন এবং একজন আহত হয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ধনবাড়ী থানার ওসি এস এম শহীদুল্লাহ।

সোমবার (৭ জুলাই) দুপুর দেড়টায় উপজেলার বাঘিল এলাকায় ঢাকা-জামালপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।

ওসি এস এম শহীদুল্লাহ বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী একটি যাত্রীবাহী বাস উপজেলার বাঘিল এলাকায় মধুপুরগামী একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।  এতে ঘটনাস্থলেই সিএনজির একজন নিহত হন আহত হয় বেশ কয়েকজন।

আরও পড়ুন : ফরিদপুরে বিএনপি নেতাসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

তিনি আরও বলেন, আহতদের ধনবাড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাসটি আটক করলেও এর চালক পালিয়ে গেছেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

টাঙ্গাইলের বাস-সিএনজি সংঘর্ষে ৩ জন নিহত

সর্বশেষ আপডেট : ০৪:৪৬:২৬ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫