০১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

‘ফেমিনিস্ট’ জীবনসঙ্গী চান বাঁধন

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৪:২২:৫৫ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • 112

চলচ্চিত্র ও ওটিটি দুনিয়ায় নিজের অভিনয় ও সচেতন অবস্থান দিয়ে নজর কাড়া অভিনেত্রী আজমেরী হক বাঁধন আবারও আলোচনায় এসেছেন এক সাহসী বক্তব্য দিয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তার ভবিষ্যতের জীবনসঙ্গী হতে হলে অবশ্যই ফেমিনিস্ট হতে হবে।

২০০৮ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার খেতাব জয়ের পর থেকেই আলোচনায় আসা এই অভিনেত্রী ২০১০ সালে বিয়ে করেছিলেন ব্যবসায়ী মাশরুর হোসেন সিদ্দিকীকে। তবে সেই সম্পর্ক বেশিদিন টেকেনি—বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় বিচ্ছেদ ঘটে। এরপর একমাত্র কন্যা সন্তান সায়রাকে নিয়ে সিঙ্গেল মাদার হিসেবে দীর্ঘ সময় কাটিয়েছেন তিনি।

বাঁধন জানান, অনেক বছর একা চলার পর এখন তার মেয়ে সায়রা চায় মা যেন জীবনে একজন যোগ্য সঙ্গী খুঁজে পান। ‘ও এখন বড় হয়েছে। বুঝতে শিখেছে, মায়ের জীবনের লড়াইটা কতটা কঠিন। সেই দেখেই ও বলেছে, মায়ের একজন জীবনসঙ্গী দরকার,’ বলেন বাঁধন।

আরও পড়ুন : বিমানবন্দরে অঝোরে কাঁদলেন নোরা ফাতেহি

জীবনসঙ্গী সম্পর্কে নিজের দৃষ্টিভঙ্গি স্পষ্ট করে বাঁধন বলেন, ‘আমার সঙ্গীকে রক্ষক হতে হবে না। তাকে আমার পাশে থাকতে হবে একজন সঙ্গী হিসেবে—সমান মর্যাদায়। আমি কাউকে আমার ত্রাণকর্তা হিসেবে চাই না।’

তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শর্তটি তিনি উল্লেখ করেছেন তা হলো, ‘আমার জীবনসঙ্গীকে অবশ্যই ফেমিনিস্ট হতে হবে।’

বাঁধনের ভাষায়, ‘এই বয়সে এসে আমাকে ব্যাখ্যা করে বোঝানোর সময় নেই যে আমি কেন একজন ফেমিনিস্ট, বা আমার চাওয়া-পাওয়াগুলো কী। যার সঙ্গে পথ চলব, তার চিন্তাভাবনা আমার সঙ্গে মিলে যেতে হবে।’

এখন বয়স ও অভিজ্ঞতা থেকে শিখে বাঁধনের মনে হচ্ছে, জীবনের বাকি পথটা একজন ভালো সঙ্গীর সঙ্গে হাঁটা যেতে পারে।

জানা গেছে, বাঁধনের পরিবার থেকেও এখন তার জন্য পাত্র খোঁজার চেষ্টা চলছে। তবে বাঁধন নিজের শর্তে, নিজের বিশ্বাস ও চেতনায় মিল রেখেই পছন্দ করবেন ভবিষ্যতের সঙ্গী।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

‘ফেমিনিস্ট’ জীবনসঙ্গী চান বাঁধন

সর্বশেষ আপডেট : ০৪:২২:৫৫ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫