১২:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের তারিখ জানা গেল

  • রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০৪:২৩:৫০ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • 102

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড। আগামী ১০ অথবা ১১ জুলাই প্রকাশিত হতে পারে পরীক্ষার ফল।

শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ১০ অথবা ১১ জুলাই সকাল ১১টার পর সারা দেশে একযোগে এ পরীক্ষার ফল প্রকাশ করা।

আন্তঃশিক্ষাবোর্ডের সমন্বয়ক এবং ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির গণমাধ্যমকে বলেন, ফল প্রকাশের জন্য আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে শিক্ষা মন্ত্রণালয় এখনো ফল প্রকাশের তারিখ অনুমোদন করেনি। অনুমোদন পেলেই ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হবে।

শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্র জানায়, সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। গত ১৫ মে শেষ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সে অনুযায়ী, ১৫ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ হওয়ার কথা ছিল।

শিক্ষাবোর্ড ১৩-১৫ জুলাই ফল প্রকাশের প্রস্তাব দিয়েছে। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় আরও আগে ফল প্রকাশের নির্দেশনা দিয়েছে। ফলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সিদ্দিক জোবায়ের ১০ অথবা ১১ জুলাই ফল প্রকাশের নির্দেশ দিয়েছেন। সেই অনুযায়ী বোর্ডগুলো এখন প্রস্তুতি নিচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয় আরও জানায়, এবার পরীক্ষার সারসংক্ষেপ সরকার প্রধান বা প্রধান উপদেষ্টা কাছে হস্তান্তর করা হবে না। ফলে গত ১৫ বছরের রীতি ভাঙা হচ্ছে এবার। শিক্ষা উপদেষ্টা এ-সংক্রান্ত কোনো সংবাদ সম্মেলনও এবার করবেন না। তবে আন্তঃশিক্ষাবোর্ড ফলাফলের বিস্তারিত নিয়ে একটি সংবাদ সম্মেলন করতে পারে।

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা গত ১০ এপ্রিল শুরু হয়ে ১৩ মে (তত্ত্বীয় পরীক্ষা) শেষ হয়। এছাড়া ব্যবহারিক পরীক্ষা ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত চলে। জানা গেছে, এ বছর ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের অধীনে এই পরীক্ষায় অংশ নেয়। এবারের এসএসসি পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে এবং সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে অনুষ্ঠিত হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের তারিখ জানা গেল

সর্বশেষ আপডেট : ০৪:২৩:৫০ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫