নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এই সরকারের ব্যর্থতার সীমা নেই। সরকার কোনো ক্ষেত্রেই শৃঙ্খলা ফেরাতে পারেনি।
শনিবার (৫ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক ঐক্য আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মান্না বলেন, ভালো নির্বাচন করতে পারাও একটা বড় সংস্কার। তবে সংস্কারের কথা বললেও কোনো সংস্কারই হয়নি।
আরও পড়ুন : মৌলিক সংস্কার ছাড়া ভালো নির্বাচন সম্ভব নয় : জামায়াত আমির
মাহমুদুর রহমান মান্না বলেন, সিইসি নূরুল হুদা দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে। এই পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন কীভাবে হবে, তা ভাবনার বিষয়।
তিনি বলেন, মব ভায়োলেন্স সারাদেশে তোলপাড় হয়ে যাচ্ছে। মব ভায়োলেন্সে দেশে যে অবস্থা, সাবেক সিইসি নূরুল হুদাকে পারলে বিচার করে ফাঁসি দেন। তবে মব ভায়োলেন্স সহ্য করার মতো না।
ঢাকা ডেস্ক 









