বিনোদন অঙ্গনে অতি সুপরিচিত মুখ জয়া আহসান। বিনোদন অঙ্গনে সফলতার সাথে তিন দশক ধরে কাজ করছেন তিনি । দেশের পাশাপাশি ভারতের কলকাতায়ও ব্যাপক জনপ্রিয়তা তার।
১৯৯৮ সালে মডেল ও অভিনেতা ফয়সাল আহসানকে ভালোবেসে বিয়ে করেন জয়া। কিন্তু ২০১১ সালে বিচ্ছেদ হয় তাদের। সংসার ভেঙে যাওয়ার পর জয়া আর বিয়ে করেননি। সংসারে তার কোনো সন্তান নেই।
বর্তমানে ‘ডিয়ার মা’ ছবির প্রচার নিয়ে ব্যস্ত তিনি। ছবির প্রসঙ্গে কথা বলতে গিয়েই জয়া জানান, বাস্তবে তিনিও মা হতে চান। তবে সন্তানধারণ করে নয়, বরং দত্তক নিয়ে।
জয়া বলেন, আমি সন্তান দত্তক নেওয়ায় বিশ্বাসী। আমি নিজে চেষ্টাও করেছিলাম। ইচ্ছে ছিল যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে কোনও শিশুকে দত্তক নেব।
জয়া ও তার বোন মিলে সন্তান দত্তক নেওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু এখনও কিছু জটিলতার কারণে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি।
তার কথায়, আসলে নানা রকমের জটিলতা রয়েছে। যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে শিশু দত্তক নিতে চেয়েছিলাম। কিন্তু তার জন্য নানা রকমের পদ্ধতি রয়েছে।
দম্পতিদেরও সন্তান দত্তক নেওয়ার পরামর্শ দেন জয়া। তিনি বলেন, যাদের একটি করে সন্তান থাকে, তারা দ্বিতীয় বা তৃতীয় সন্তান হিসাবে বাইরে থেকে দত্তক নিতেই পারেন। তা হলে সেই শিশুগুলি একটি পরিবার পেয়ে যাবে।
‘ডিয়ার মা’ ছবির ঝলক প্রকাশ্যে এসেছে। সেই ছবিতেও জয়ার সঙ্গে তার দত্তকসন্তানের রসায়ন তুলে ধরা হয়েছে।
রিপোর্টার 









