১২:০২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

‘আ.লীগকে পরবর্তী প্রজন্ম চিনবেই না’

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:৪৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • 61

অর্থনীতিবিদ, লেখক ও রাজনীতিবিদ ড. রেজা কিবরিয়া। পুরোনো ছবি

রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগকে দেশের পরবর্তী প্রজন্ম চিনবেই না বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ, লেখক ও রাজনীতিবিদ ড. রেজা কিবরিয়া। তিনি বলেন, শেখ হাসিনা এখনও ভাবে মানুষ তাকে ভালোবাসে। কিন্তু আওয়ামী লীগ এখন জনগণের ভালোবাসা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং এ দলটির ভবিষ্যৎ বিলুপ্তির দিকেই এগোচ্ছে।

সম্প্রতি একটি টকশোতে অংশ নিয়ে রেজা কিবরিয়া এসব মন্তব্য করেন।

আওয়ামী লীগ বাংলাদেশকে ধ্বংস করেছে বলে মন্তব্য করে রেজা কিবরিয়া বলেন, গত ১৬ বছরে দেশের গণতন্ত্র, অর্থনীতি এবং সমাজব্যবস্থাকে পঙ্গু করে দিয়েছে দলটি। ১৬ বছরের দমনপীড়ন জনগণ ভুলে যাবে না।

তিনি বলেন, আওয়ামী লীগের পুরো সময়জুড়ে বিচারহীনতা, গুম, হয়রানি ও ভয়ভীতির রাজত্ব কায়েম করা হয়েছে। এ দলটি বিলুপ্ত হয়ে যাবে, সময়ের ব্যাপারমাত্র। আওয়ামী লীগের অস্তিত্ব টিকিয়ে রাখা এখন অসম্ভব।

প্রবাসী আওয়ামী লীগ সমর্থকদের বিষয়ে তিনি বলেন, যেসব প্রবাসী এখনও আওয়ামী লীগকে সমর্থন করে, তারা দেশের বাস্তবতা জানে না।

এই অর্থনীতিবিদ বলেন, দেশের মানুষ এ দলটিকে ঘৃণা করে। দেশের ভেতরের সাধারণ মানুষ এখন আওয়ামী লীগ শুনলেই বিরক্ত ও ক্ষুব্ধ হয়ে ওঠে। আমাদের পূর্বপুরুষরা চিনত মুসলিম লীগকে, আওয়ামী লীগকে নয়।

আরও পড়ুন : যারা প্রোফাইল লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ : পার্থ

‘আওয়ামী লীগ কখনোই জনগণের প্রিয় দল ছিল না। আমাদের পরবর্তী প্রজন্ম আওয়ামী লীগ চিনবেই না। এ দল মানুষের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যাবে। হাসিনা ভালো মানুষ না। তার বাবা দেশের মানুষকে দিয়েছিলেন দুর্ভিক্ষ, আর তিনি দিয়েছেন শোষণ’ যোগ করেন তিনি।

প্রসঙ্গত, বাংলাদেশ আওয়ামী লীগ নেতা ও বাংলাদেশের ১৮তম অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া।

তিনি দীর্ঘসময় আন্তর্জাতিক মুদ্রা তহবিলে কাজ করেছেন। রাজনৈতিক পরিচয় হিসাবে তিনি গণফোরামের সাধারণ সম্পাদক, গণঅধিকার পরিষদ ও এর বিভক্ত দল আমজনতার দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রেজা কিবরিয়া ১৯৯৬ থেকে ২০০০ সাল পর্যন্ত পাপুয়া নিউগিনি সরকারের রাজস্ব বিভাগের সামষ্টিক অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন। এবং কম্বোডিয়া সরকারের অর্থনীতি ও অর্থসংস্থান মন্ত্রণালয়ের আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে ম্যাক্রো ফিসক্যাল উপদেষ্টা ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

‘আ.লীগকে পরবর্তী প্রজন্ম চিনবেই না’

সর্বশেষ আপডেট : ০২:৪৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫