০২:০৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

চাকরি চলে গেলেও আমার কোনো সমস্যা নেই- ম্যাজিস্ট্রেট ঊর্মি

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৭:৪৮:০৭ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • 121

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে নিয়ে ফেসবুক স্ট্যাটাসের জেরে যখন চারদিকে প্রতিবাদের ঝড় ঠিক সেই মুহূর্তে লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি বলেছিলেন চাকরি চলে গেলেও আমার কোনো সমস্যা নেই।

অবশেষে সেই চাকরিই খোয়ালেন তিনি। বুধবার (২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে ‘চাকরি হতে বরখাস্তকরণ’ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

এর আগে চাকরি থেকে ওএসডি হওয়ার পর বিভিন্ন গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় ঊর্মি বলেছিলেন, মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তির বিরুদ্ধে যেকোনো জায়গা থেকে বলা যায়। এ জন্য যদি চাকরি চলে যায়, এতে আমার কোনো সমস্যা নাই।’

কীভাবে দায়িত্বশীল জায়গা থেকে এমন মন্তব্য করেন- জানতে চাইলে তিনি বলেন, আমি যখন দেখবো, আমার দেশের ওপর কোনো থ্রেট চলে আসছে, দেশকে বাঁচানোর জন্য আমার যতটুকু বলা উচিত, সেই বলাটাই আমার দায়িত্বশীলতা। আমি ফ্র্যাংকলি বলি, আমি চাই না আমার দেশে কোনো মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি আসুক। আমার যাকে মনে হয়েছে, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, আমি তাদেরকে সেভাবেই ট্রিট করেছি এবং সেভাবেই পোস্ট দিয়েছি।

ঊর্মি ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের নসিবপুর গ্রামের মো. ইসমাইল হোসেনের মেয়ে। তার বাবা ময়মনসিংহের মুক্তাগাছা শহীদ স্মৃতি কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় ও কলেজসহ বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতা করেছেন। বর্তমানে তিনি অবসর জীবনযাপন করছেন।

দুই বোন ও এক ভাইয়ের মধ্যে ঊর্মি সবার বড়। তার ছোট ভাই বর্তমানে জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন। ঊর্মির মা নাসরিন জাহান বর্তমানে ময়মনসিংহের হাজী কাশেম আলী মহিলা ডিগ্রি কলেজে গণিত বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

চাকরি চলে গেলেও আমার কোনো সমস্যা নেই- ম্যাজিস্ট্রেট ঊর্মি

সর্বশেষ আপডেট : ০৭:৪৮:০৭ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫