১১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

কী কারণে পরিবারসহ বাড়ি ছাড়লেন কুমিল্লার সেই নারী

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:১০:২১ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • 104

কুমিল্লার মুরাদনগরে ধর্ষণ ও নিপীড়নের শিকার সেই ভুক্তভোগী নারী এবং তার পরিবারের সদস্যদের মঙ্গলবার (০১ জুলাই) সকাল থেকে বাড়িতে দেখা যাচ্ছে না।

সমবেদনা জানাতে মঙ্গলবার ভুক্তভোগীর বাড়িতে যান বিএনপির ভাইস চেয়ারম্যান ও স্থানীয় সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তবে তিনি কাউকে বাড়িতে পাননি।

বাড়ি ছাড়লেন কুমিল্লার সেই নারী

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকেই প্রতিদিনই ভুক্তভোগীর বাড়িতে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন ভিড় করছেন। এ ছাড়া গণমাধ্যমকর্মী ও ইউটিউবারদের কাছে সাক্ষাৎকার দিতে দিতে ভুক্তভোগীর জীবন ‘দুর্বিষহ’ হয়ে উঠেছে। তাই এমন পরিস্থিতি এড়াতে পরিবারসহ বাড়ি ছেড়েছেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, মঙ্গলবার সকাল থেকেই তাদের কাউকে বাড়িতে দেখা যায়নি। সোমবার বিকেলে ভুক্তভোগী তার স্বামীর বাড়ি যাবেন বলে বাবার বাড়ি থেকে বের হন।

এরপর তার মা-বাবাসহ পরিবারের লোকজনও অন্যত্র চলে যান।

প্রসঙ্গত, গত ২৬ জুন দিবাগত রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর গ্রামের হিন্দু সম্প্রদায়ের এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠে। এ ঘটনায় ধর্ষক ও ভুক্তভোগী নারীকে বিবস্ত্র করে নির্যাতনের দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় শুরু হয়। এরই মধ্যে পুলিশ ধর্ষণে অভিযুক্ত একই গ্রামের বাসিন্দা ফজর আলী ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করেছে।

তবে এ ঘটনায় নাম গোপন রাখার শর্তে স্থানীয় বাসিন্দারা বলেন, ওই নারীর সঙ্গে অভিযুক্ত ফজর আলীর পরকীয়া প্রেমের সম্পর্ক চলছে বেশ কয়েক বছর ধরে। প্রেমের সূত্র ধরে গোপনে ওই নারীর সঙ্গে দেখা করতেন ফজর আলী। বিষয়টি টের পান স্থানীয় বাসিন্দারা।

এ ছাড়া স্থানীয় ইউপি সদস্য আব্দুল করিম বলেন, তাদের পরকীয়ার বিষয়টি সবাই আগে থেকেই জানে। শুনেছি ছাত্রলীগ নেতা সুমন তাদের হাতেনাতে ধরতে ফাঁদ পেতেছিল। তাদেরকে ধরার পর তো এই ঘটনাটি ঘটল।

রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া খোকন বলেন, ওই এলাকার সবাই উভয়ের পরকীয়ার বিষয়টি অবগত। ফাঁদ পেতে দুইজনকে হাতেনাতে ধরেছে এলাকাবাসী। তবে নারীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দিয়ে জঘন্য অপরাধ করেছে তারা। আমি এ ঘটনায় জড়িত সবার উপযুক্ত শাস্তি চাই। ফজর আলীরও বিচার দাবি করছি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

কী কারণে পরিবারসহ বাড়ি ছাড়লেন কুমিল্লার সেই নারী

সর্বশেষ আপডেট : ০১:১০:২১ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫