সিলেটে তিতাস নামে একটি আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপের অভিযোগে অভিযান চালিয়ে ১০ জন নারী ও পুরুষকে আটক করেছে পুলিশ। সোমবার (৩০ জুন) রাত ২টায় এএসআই আবদুর রহিমের নেতৃত্বে একদল পুলিশ দক্ষিণ সুরমা থানার কদমতলীতে অবস্থিত হোটেলটিতে অভিযান পরিচালনা করে।
মঙ্গলবার (১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
জানা যায়, অভিযানকালে হোটেলের বিভিন্ন কক্ষে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় ৪ জন নারী ও ৬ জন পুরুষকে আটক করা হয়।
আরও পড়ুন : আবাসিক হোটেলে অনৈতিক কাজ, ধরা ৪
আটককৃতরা হলেন- জুনেদ মিয়া (২৭), আরিফুর রহমান (২৭), রিয়াদ (২৬), চমক আলী (৪১), সমর আলী (৫০), শাহআলম (৩১) ও চার নারী।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মানবপাচার আইনে মামলা হবে।
ঢাকা ডেস্ক 









